প্রিয় পাঠকবৃন্দ,
প্রতিটা মানুষের জীবনের গল্প এক একটা নাটক সিনেমার গল্পকেও হার মানিয়ে দিতে পারে । হয়ত গুছিয়ে বলতে পারে না সবাই। আমার মনের কথা গুলো হয়ত অগুছালো। তাই বলে কি আপনাদের সাথে বলতে বাধা আছে নাকি? তাই আজকে আমার জীবনের একটি না পাওয়া গল্পের কিছুটা তুলে ধরলাম। আপনারা চাইলে আমার না বলা কথা গুলো বলতে পারি আপনাদের সাথেই। আশা করি প্রতিটা মানুষের জীবন হোক সুখের। আর কথা না বাড়িয়ে আজকে না হয় ছোট একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে।
প্রিয় নিমপাতা,
তুমি তো জান, যে আমি তোমাকে আদর করে নিমপাতা বলেই ডাকি। তোমার সাথে কথা বলা হয়ে উঠে না অনেক দিন হলো। অনেক কথা জমে আছে মনে। কেন জানি প্রকাশ করতে পারি না। আমি তো আর কবি, কথা সাহিত্যিক বা কোন বিশেষ গুণসম্পন্ন মানুষ নই। আমি কিভাবে আমার কথা গুলা তোমাকে বলব আমার জানা নেই। হঠাৎ করেই শিল্পী গুরু আব্দুল জব্বারের একটা গানের দুটি কলি মনে পড়ে গেল। “প্রতিদিন কতো খবর আসে যে কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে,,,।
আমার অগোচরে যাওয়া না বলা কথা গুলো তুমি যদি না শোনেই চলে যাও তাহলে আমার অনেক কষ্ট হবে। তুমি ভাবছ আমাকে ছড়ে চলে গেছ বলে আমি তোমাকে দুষ দেই? না প্রিয় তোমার সেটা ভূল ধারনা। আমি জানি প্রকৃতি আমাদের এক হতে দিবে না। এখানে তো তোমার আর আমার কোন ভুল নেই। তুমি আমাকে অনেক ভালোবাস আমি তা জানি। হয়ত আমাদের এই সম্পর্ক সমাজের কিছু নিষ্ঠুর নিয়মের কারণে কোন দিন আমাদের এক হতে দিবে না। তাতে কি হয়েছে দুর থেকে তো ভালবাসতে পারব। আর ভালবেসে না পাওয়ার স্বাদটা আমিও একটু নিয়ে দেখি, আর আমার প্রিয় লেখক হুমায়ূন আহাম্মেদ তো বলেছিলেন যে, “বেশি প্রিয়জনদের এতো কাছে যেতে নেই”। আমি না হয় তার কথাটা মেনে চলব। জান? আমি না এখন আগের মতো রুমান্টিক নাই। এখন সারা দিন সামরিক অনুশাসন মেনে চলতে চলতে অন্যরকম হয়ে গেছি।
তুমার অই খুনসুটি গুলো অনেক মিস করি। এই তুমি আমার জন্মদিনে উইস করলা না কেন? আমি কি বড্ড বেশি দুরে চলে গেছি? শোনো ভালবেসে পেতেই হবে এমন তো কোনো কথা নাই। জানি না আমার এই চিঠিটা তোমার কাছে পৌছাবে কিনা। মনের অনেক কথার ভিড়ে তোমাকে অনেক কথা না বলাই রয়ে গেল। আমি তো গুছিয়ে কথা বলতে পারি না। হাজার হাজার চিঠির মাঝে হয়ত আমার ই-মেইল
টা পরে রবে কোন এক কোনে। হয়তো এভাবেই হাজারো মানুষের ভিড়ে আমিও তোমার মনের এক কোনে পরে রব। আমাদের এই ভালবাসাটা ঘন কোয়াশার চাদরে আচ্ছাদিত হয়ে লুকিয়ে রবে, হয়ত দেখা যাবে না তবে তা রয়ে যাবে আজীবন।
বেলাই অবেলাই মনে পরবে তোমার কথা। তুমি তো আমার নিমপাতা। নিমের হাওয়া লাগলেও তো অনেক উপকার, দুর থেকে তোমার গন্ধ পেলেও আমি অনেক সুখে থাকব।
ইতি
তোমার সেই অগুছালো নূর।